পটুয়াখালীতে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযানে..

প্রকাশ: ১৩ জুন ২০২৩ । ২০:১৬ | আপডেট: ১৩ জুন ২০২৩ । ২০:১৬

খোকন হাওলাদার,পটুয়াখালী করেসপন্ডেন্টঃ

পটুয়াখালীর নিউমার্কেটে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদনহীন কসমেটিক রাখার দায়ে  তিনটি দোকানে ২৪  হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া ।
এসময় আরো উপস্থিত ছিলেন পটুয়াখালী পৌরসভার স্যানিটারী অফিসার শারমিন সুলতানা।  মঙ্গলবার দুপুরে বেশ কয়েকটি দোকানে  অভিযান  চালিয়ে নিউ খান স্টাইল নামের কসমেটিকের দোকানে ২০ হাজার এবং মাষ্টার প্লাস নামের দোকানে ২ হাজার ও খান স্টোরকে ২হাজার টাকা জরিমানা করা হয়।এসময় বেশ কিছু বিদেশি ও মেয়াদ উওীণ কসমেটিক ধ্বংস করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়া বলেন তাদের এ অভিযান চলমান থাকবে। পরে তিনি কাচা বাজারের  বিভিন্ন দোকান গুলোতে অভিযান পরিচালনা করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!