পটুয়াখালীর মির্জাগঞ্জে সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪২ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।  এ উপলক্ষে মঙ্গলবার (৩০ মে) আসর বাদ সুবিদখালী দারুস সুন্নাত ফাজিল মাদ্রাসা মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব সাহাবুদ্দিন নান্নু মুন্সি, সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসাইন ফরাজি, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মুস্তাফিজুর রহমান, সাবেক যুগ্ম আহবায়ক আনোয়ার হোসেন সিকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মনির, মাধবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি শাহীন চৌধুরী পাশা প্রমুখ।

এছাড়াও উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

সাবেক রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের রুহের মাগফিরত কামনা করে দোয়া ও মোনাজাত শেষে দুস্থদের মাঝে উন্নতমানের খাবার বিতরণ করা হয়।