দেশের প্রথম রাজনৈতিক দল জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি’র সাধারন সম্পাদক,ফ্যাসিস্ট বিরোধী আন্দোলনের আপোষহীন নেতা, জননেতা শহীদ উদ্দীন মাহমুদ স্বপন এর সাথে সৌজন্য স্বাক্ষাত করেন, ” হৃদয়ে পতাকা ২ মার্চ ” এর নব গঠিত কমিটির সভাপতি কবি সাহানা সুলতানা, সাধারন সম্পাদক, জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মঞ্জুর হোসেন ঈসা ও সাংগঠনিক সম্পাদক নাট্যকার মোঃ জাহাঙ্গীর আলম।
এসময়ে উপস্থিত ছিলেন, হৃদয়ে পতাকা ২ মার্চ এর প্রধান উপদেষ্টা এস.এম.সামছুল আলম নিক্সন।
পতাকা দিবস এর রাষ্ট্রীয় স্বীকৃতি রাষ্ট্র না দেয়া পর্যন্ত এই সংগঠন রাজপথে অনড় থাকবে বলে নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।
মন্তব্য করুন