আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হাজার হাজার মানুষের সমর্থন ও ভালোবাসা সিক্ত হচ্ছেন সাবেক মন্ত্রী, জাতীয় পার্টির সাবেক মহাসচিব, বর্তমান কো- চেয়ারম্যান পটুয়াখালী -১ আসনের জাতীয় পার্টির (লাঙ্গল প্রতিক) এমপি প্রার্থী আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার। তার চিন্তা ও চেতনা সমাজের নিপীড়িত-নির্যাতিত মানুষের সুখে-দুঃখে পাশে থাকার। তিনি সর্বদা এলাকার উন্নয়নের চিন্তা করেন ও সেই উদ্দেশ্যে কাজ করেন।
দীর্ঘদিন ধরে তিনি পটুয়াখালী-১ আসনের মানুষের কাছে একজন নিঃস্বার্থ এবং ত্যাগী নেতা হিসাবেই পরিচিতি লাভ করে আসছেন। তাকে নিয়ে এলাকার মানুষ স্বপ্ন দেখেন, তাকে নিয়ে মানুষ মহান আল্লাহ পাকের কাছে প্রার্থনা করেন।
পটুয়াখালী বাসী বিশ্বাস করেন জাপা জোট ভুক্ত (লাঙ্গল প্রতিক) প্রার্থী আলহাজ্ব এ বি এম রুহুল আমিন হাওলাদার এমপি নির্বাচিত হলে সাধারণ মানুষের মাঝে রাষ্ট্রের সকল বরাদ্দের সুষম বণ্টন হবে।
দুমকি উপজেলা জাতীয় পার্টির সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড. এইচ.এম. মাসুদ আল মামুন বলেন, তিনি নির্বাচিত হলে এলাকার উন্নয়ন ও অগ্রযাত্রায় ব্যাপক উন্নয়ন সাধিত হবে, পটুয়াখালী -১ আসন একটি বেকারত্ব, দারিদ্র্যমুক্ত, দুর্নীতি ও দুঃশাসন মুক্ত স্মার্ট পটুয়াখালী হিসেবে স্বীকৃতি পাবে।
মন্তব্য করুন