আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেখ হাসিনার উন্নয়ন ও সাফল্য প্রচার এবং নৌকার জয় নিশ্চিত করার লক্ষে তজুমদ্দিন উপজেলার শম্ভুপুর ইউনিয়ন ৫নং ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫ ঘটিকায় ৪১ নং গোলকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শম্ভুপুর ইউনিয়ন উত্তর আওয়ামী লীগের সভাপতি সাইদুজ্জামানের সভাপতিত্বে ও দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ কামাল উদ্দিনের সঞ্চালনায় ৫নং শম্ভুপুর ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন এমপি তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ জনবান্ধব সরকার।
এছাড়া নদী ভাঙনরোধে এরই মধ্যে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এক হাজার ৯৬ কোটি ৬০ লাখ টাকার একটি প্রকল্প পাস হয়েছে, যা ভোলার নদী ভাঙনরোধে এ যাবৎ কালের সর্বোচ্চ বরাদ্দ। এ প্রকল্পের কাজ বাস্তবায়ন হলে লালমোহন- তজুমদ্দিনের মেঘনা নদী পাড়ের মানুষের আতঙ্ক চিরতরে ঘুচবে।এ প্রকল্পের আওতায় লালমোহন ও তজুমদ্দিনের প্রায় ৩৫ কিলোমিটার ভাঙন কবলিত নদী তীর সংরক্ষণ, দৃষ্টিনন্দন পর্যবেক্ষণ পার্ক, সোলার স্ট্রিট লাইটসহ বিভিন্ন উন্নয়নের জন্য ১৯টি প্যাকেজে কাজ হবে।
তজুমদ্দিন উপজেলার সোনাপুর থেকে লালমোহন উপজেলার বেতুয়া লঞ্চঘাট পর্যন্ত ৩৪ দশমিক ৬৯০ কিলোমিটার নদী তীর, বেড়িবাঁধ উন্নয়নসহ কয়েকটি প্যাকেজে প্রকল্পটি বাস্তবায়ন হবে। এই সরকারের আমলে দেশের যত উন্নয়ন হয়েছে তা ইতিহাসযোগ্য। এর আগে কোন সরকার এত উন্নয়ন করতে পারেনি। এখন প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ, গ্রামেগঞ্জে রাস্তাঘাট, সেতু-কালভার্টে ভরপুর যা একসময় মানুষ কল্পনাই করতে পারেনি। সরকার যেখানে যা প্রয়োজন সব করছে। সকল প্রকার উন্নয়ন দিয়ে গ্রামকে শহরে উন্নীত করেছে শেখ হাসিনার সরকার।
এসময় আরো উপস্থিত ছিলেন তজুমদ্দিন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফখরুল আলম জাহাঙ্গীর সাধারণ সম্পাদক ফজলুল হক দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান ফরিদ, ভাইস চেয়ারম্যান মহিউদ্দিন পোদ্দার,অধ্যক্ষ হেলাল উদ্দিন সুমন, বীর মুক্তিযোদ্ধা নুরুন্নবী নসু,শম্ভুপুর ইউপি চেয়ারম্যান মোঃ রাসেল মিয়া, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি -সাধারণ সম্পাদক, বিভিন্ন ওয়ার্ডের ইউপি সদস্য, ও বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ।
মন্তব্য করুন