পটুয়াখালী-৪, কলাপাড়ার এমপি মহিব পেলো..
প্রকাশ: 28 August 2023 । 19:35 | আপডেট: 28 August 2023 । 19:35
রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালী-৪, ১১৪ (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান ২৩ তম আন্তর্জাতিক মাদার তেরেসা অ্যাওয়ার্ড পেয়েছেন ।
রবিবার ২৭ আগষ্ট মাদার তেরেসার ১১৩ তম জন্মদিন উপলক্ষে দুবাইয়ের কনরাড হোটেলে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
এসময় আয়োজক কর্তৃপক্ষসহ দুবাইয়ের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন। এবছর সততা, দক্ষতা ও মানবসেবায় বিশেষ অবদানের জন্য বাংলাদেশের সংসদ সদস্য আলহাজ্ব অধ্যক্ষ মো. মহিববুর রহমান এমপিকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। এসময় তার হাতে মাদার তেরেসা নামাঙ্কিত পদক, মাদার তেরেসার ছবিসহ স্মারক, উত্তরীয় ও মিষ্টি উপহার দেয়া হয়। মাদার তেরেসা অ্যাওয়ার্ড পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় গনমাধ্যমকে এমপি মহিব বলেন, মাদার তেরেসা অ্যাওয়ার্ডের জন্য কৃতজ্ঞতা জানাই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনাকে।
আমি ছোট বেলা থেকে বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। নেত্রী আওয়ামী লীগের নমিনেশন দিয়ে সংসদ সদস্য ( এমপি) বানিয়েছি বলেই আমি দেশের মানুষের জন্য কাজ করার সুযোগ পেয়েছি। সুতরাং এ অ্যাওয়ার্ডের সব কৃতিত্ব বঙ্গবন্ধু কন্যা দেশরতœ শেখ হাসিনার। এ অ্যাওয়ার্ড আমাকে দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে বঙ্গবন্ধুর সোনার বাংলা তথা স্মার্ট বাংলাদেশ প্রতিষ্ঠার কাজে উজ্জীবিত করবে। উল্লেখ্য, এর আগে ১৯৯৯ সালে বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিশ্বের বেশ কয়েকজন শীর্ষ নেতা এই অ্যাওয়ার্ড পান। শিক্ষা, বিজ্ঞান, সংস্কৃতি, খেলাধুলা, ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জনকারী বিশিষ্ট ব্যক্তিদের প্রতি বছর স্বীকৃতি এবং পুরস্কার প্রদান করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.