পটুয়াখালীতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ..
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৩ । ১৬:২১ | আপডেট: ২৬ আগস্ট ২০২৩ । ১৬:২১
খোকন হাওলাদার,পটুয়াখালী করেসপন্ডেন্টঃ
ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এর ৩২ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী জেলা শাখার আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকাল ১০ টায় বড় চৌরাস্তা সংলগ্ন মাঠে সমাবেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ পটুয়াখালী জেলা শাখার সভাপতি মুহাম্মাদ ইমাম হোসেন এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ রফিকুল ইসলাম রশিদীর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটির সভাপতি শরিফুল ইসলাম রিয়াদ।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় অর্থ ও কল্যান বিষয়ক সম্পাদক গাজী মুহাম্মদ আলী হায়দার।
বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামি শ্রমিক আন্দোলন পটুয়াখালী জেলার সভাপতি উপাধ্যক্ষ মুহাম্মদ জসিম উদ্দিন, ইসলামি ছাত্র আন্দোলন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সভাপতি মুহাম্মদ তুহিন সিকদার, ইসলামি আন্দোলন পটুয়াখালী জেলার সাধারণ সম্পাদক মাওলানা মুহাম্মদ নজরুল ইসলাম, ইসলামি আন্দোলন পটুয়াখালী জেলার ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মাওলানা মুহাম্মদ আবুল বসার জিহাদি, ইসলামি ছাত্র আন্দোলন পটুয়াখালী জেলার সাবেক সভাপতি মুহাম্মদ নজরুল ইসলাম খান সহ পটুয়াখালী জেলা ও বিভিন্ন উপজেলার ইসলামি ছাত্র আন্দোলন এর নেতৃবৃন্দ ও সদস্য বৃন্দ উপস্থিত ছিলেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.