পলাশবাড়ীতে পেয়ারা পারতে গিয়ে প্রাণ..
প্রকাশ: 25 August 2023 । 19:49 | আপডেট: 25 August 2023 । 19:49
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধার পলাশবাড়ীতে পুকুর পাড়ের গাছ থেকে পেয়ারা পারতে গিয়ে ডাল ভেঙে পানিতে ডুবে রুম্পা (৭) ও রাফিয়া (৪) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৫ আগস্ট) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের সাতারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। রুম্পা ওই গ্রামের সুলতান মিয়া ও রাফিয়া একই গ্রামের রায়হান মিয়ার মেয়ে। তারা সম্পর্কে চাচাতো বোন।
বিষয়টি নিশ্চিত করে বেতকাপা ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান জানান, দুপুরে মসজিদে তখন জুমার নামাজ চলছিল।
এ সময় ওই দুই শিশু বাড়ির পাশের পুকুর পাড়ের একটি পেয়ারা গাছে ওঠে পেয়ারা পারার জন্য। একপর্যায়ে গাছের ডাল ভেঙে শিশুদুটি পুকুরে পরে ডুবে যায়। সাঁতার জানা না থাকায় তাদের পক্ষে পারে উঠে আসা সম্ভব হয়নি। পরে খোঁজাখুঁজির একপর্যায়ে পুকুর থেকে তাদের ভাসমান মরদেহ উদ্ধার করে স্বজনরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.