গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি..
প্রকাশ: 23 August 2023 । 23:24 | আপডেট: 24 August 2023 । 10:26
রাসেল কবির মুরাদ, কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-
পটুয়াখালী জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বললেন, ‘আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কেউ সামাজিক যোগাযোগ মাধ্যমসহ কোন প্রচার মাধ্যমে গুজব ছড়িয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটালে কেউ ছাড় পাবেনা। সরকারি কর্মকর্তাদের তাদের স্ব-স্ব অফিসের তথ্য অফিসিয়াল ওয়েব পোর্টালে দিতে হবে। এতে নাগরিকরা নিশ্চিত সরকারী তথ্য সেবা পাবে। এর ব্যতিক্রম হলে ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসক মো. নুর কুতুবুল আলম বুধবার বিকেলে কলাপাড়ায় স্থানীয় শহীদ শেখ কামাল স্মৃতি কমপ্লেক্স অডিটরিয়ামে কলাপাড়া উপজেলা প্রশাসনের উদ্যোগে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, আইনজীবী, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও গন্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে পটুয়াখালীতে সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক নুর কুতুবুল আলম আরো বলেন, ‘শিশুদের জন্য অচিরেই কলাপাড়ায় খেলার মাঠ তৈরি করা হবে। শিল্প-সংস্কৃতির বিকাশে শিল্পকলা একাডেমীকে আরো আধুনিকায়ন করা হবে। আইনজীবীদের আদালত ভবন ও বার ভবনের জায়গা নিয়ে সমস্যা সমাধানে জেলা প্রশাসন ইতিবাচক ভূমিকা রাখবে। ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্ত মানুষ যাতে দ্রুত প্রতিকার পেতে পারে সেজন্য কাজ শুরু করেছি। অল্প কিছুদিনের মধ্যেই আপনারা সব কিছুতে পরিবর্তন দেখতে পাবেন। নদী, খাল, স্লুইজ গেট দখলমুক্ত করা, বাল্য বিয়ে, মাদক প্রতিরোধ এবং শিক্ষা প্রতিষ্ঠানে যথাযথ শিক্ষার মান বজায় রাখতে আমাদের সকলকে সচেতন থাকতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) শাহিনা পারভিন সীমা, পৌর মেয়ার বিপুল চন্দ্র হাওলাদার, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মোতালব তালুকদার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. শফিকুল আলম বাবুল, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন, আইনজীবী কল্যান সমিতির সভাপতি অ্যাডভোকেট নাথুরাম ভৌমিক, কলাপাড়া প্রেসক্লাব সভাপিত মো. হুমায়ুন কবির প্রমূখ। মতবিনিময় সভার শুরুতে উম্মুক্তভাবে মতামত ব্যক্ত করেন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক, এনজিও প্রতিনিধি ও গন্যমান্য ব্যক্তিবর্গ। জেলা প্রশাসক সকলের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং সবশেষে তার বক্তব্যে পর্যায়ক্রমে দ্রুত সমস্যা সমাধানের আশ্বাস দেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.