এশিয়া কাপ থেকে ছিটকে গেলেন..
প্রকাশ: ২২ আগস্ট ২০২৩ । ১৮:৪০ | আপডেট: ২২ আগস্ট ২০২৩ । ১৮:৪০
তন্ময় সেন স্পোর্টস করেসপন্ডেন্ট:-
এশিয়া কাপ শুরুর আগেই ছিটকে পড়লেন পেসার এবাদত হোসেন। তার চোটে কপাল খুলেছে তরুণ পেসার তানজিম হাসান সাকিবের। নতুন মুখ হিসেবে ১৭ সদস্যের দলে অন্তর্ভুক্ত হয়েছেন তিনি।
মঙ্গলবার আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালে চোটে পড়েছিলেন এবাদত হোসেন। সেই চোট কাটিয়ে এখনও পুরোপুরি সেরে উঠতে পারেননি এই পেসার। আসন্ন এশিয়া কাপে খেলা হচ্ছে না তার।
বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, ইনজুরির পর এবাদত ছয় সপ্তাহের পুনর্বাসনে ছিল। আমরা এই সময়ে বেশ কয়েকবার তার এমআরআই করিয়েছি। রিপোর্টে এসেছে তার চোট নিয়ে এখনও শঙ্কা আছে এবং এটা পর্যব্ক্ষেণে রাখতে হবে। তাই এশিয়া কাপে খেলতে পারছেন না তিনি।
এদিকে এবাদতের চোটে দলে প্রথমবারের মতো ডাক পেয়েছেন তানজিম হাসান সাকিব। সদ্য সমাপ্ত ইমার্জিং এশিয়া কাপে দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারই পেলেন এই পেসার।
শ্রীলঙ্কার মাটিতে অনুষ্ঠিত এই আসরে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন তিনি। মোট ৩ ম্যাচ খেলে শিকার করেছিলেন ৯ উইকেট। যেখানে ওমানের বিপক্ষে ১৮ রানে পেয়েছিলেন ৪ উইকেট।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.