শ্রীপুরে জাতীয় শোক দিবস ও..
প্রকাশ: 21 August 2023 । 20:20 | আপডেট: 21 August 2023 । 20:20
বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-
গাজীপুরের শ্রীপুরে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার(২১ আগস্ট) দুপুরে শ্রীপুর পৌর এলাকার কেওয়া খাদিজাতুল কুবরা (রাঃ) মহিলা ফাজিল মাদরাসা প্রাঙ্গণে শ্রীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
শ্রীপুর পৌর আওয়ামীলীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম মোল্লার সঞ্চালনায় আলোচনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক, গাজীপুর—৩ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন সবুজ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. শামসুল আলম প্রধান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি হুমায়ুন কবির হিমু, সাধারণ সম্পাদক অ্যাড. হারুন অর রশিদ ফরিদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাহতাব উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন—সম্পাদক আমজাদ হোসেন ও মাসুদ আলম ভাঙ্গী, সাংগঠনিক সম্পাদক মো. হাবিবুল্লাহ্, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক অ্যাড. কামাল ফকির প্রমুখ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.