বেতাগীতে প্রাণের স্পন্দন ৯৯ এর..

প্রকাশ: 24 April 2023 । 14:01 | আপডেট: 24 April 2023 । 14:01

আরএইচবি অনলাইন ডেস্কঃ -

বরগুনার বেতাগী উপজেলার চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়ের এসএসসি ১৯৯৯ ব্যাচ শিক্ষার্থীদের সম্মিলিত সংগঠন “প্রাণের স্পন্দন ৯৯” এর মিলন মেলা  ২৩ এপ্রিল রবিবার বেলা ১১ টায় বিদ্যালয়ের শিক্ষক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিদ্যালয়ের প্রয়াত শিক্ষক এবং ছাত্রদের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করা হয়।

দোয়া মোনাজাত শেষে ৯৯ ব্যাচের সকল বন্ধুদের বর্তমান অবস্থান সহ ব্যক্তিগত পরিচয় পর্ব শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়। মধ্যাহ্ন ভোজ শেষে তৎকালীন সময়ের সকলের প্রিয় শিক্ষক মোশারফ হোসেন মাস্টার সহ তৎকালীন শিক্ষকদের কে ৯৯ ব্যাচ এর পক্ষ থেকে উপহার প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রাণের স্পন্দন ৯৯ সংগঠনটি শক্তিশালী করার লক্ষ্যে সকল উপস্থিত বন্ধুদের মতামতের ভিত্তিতে ৭টি সম্পাদকীয় পদ সৃষ্টির মাধ্যমে একটি পরিচালনা কমিটি করা হয়। যে কমিটির নেতৃত্বে আগামী দিনে ৯৯ ব্যাচের সকল বন্ধুদের পরিবারের দুঃসময়ের পাশে দাঁড়ানো এবং অত্র বিদ্যালয়ের গরিব অসহায় ঝরে পড়া শিক্ষার্থীদের সহযোগিতা করার লক্ষ্যে একটি বিশেষ তহবিল গঠন করার সিদ্ধান্ত হয়। যদিও প্রাণের স্পন্দন সংগঠনটি ইতিমধ্যেই ভার্চুয়াল যোগাযোগের মাধ্যমে তহবিল সংগ্রহ শুরু করেছে। উক্ত তহবিল সংরক্ষণ সহ সংগঠনকে স্বচ্ছ ও সুন্দরভাবে পরিচালনার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সংগঠনের সম্পাদকীয়তে যারা এসেছে সভাপতি মোঃ নুরুল ইসলাম কাকন, সহ-সভাপতি মোঃ শাহিন মিয়া, সহ-সভাপতি লিটন চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন জুয়েল, যুগ্ম সম্পাদক মোঃ নজরুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ খলিলুর রহমান রিয়াজ, সাংগঠনিক সম্পাদক মোঃ হুমায়ুন কবির নান্না। সংগঠনের অন্য সকল বন্ধুরা সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে । উক্ত সম্পাদক মন্ডলীগণ আগামী তিন মাসের মধ্যে সংগঠন তহবিল সংরক্ষণের স্বার্থে একটি ব্যাংক হিসাব খোলা সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!