মুলাদীতে জমি নিয়ে বিরোধে চাচাতো..

প্রকাশ: 16 August 2023 । 11:17 | আপডেট: 16 August 2023 । 11:17

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বরিশালের মুলাদী উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে চাচাতো ভাইকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরও একজনকে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর চরপদ্মা মাদরাসার হাট এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত রায়হান সরদার (১৭) ওই গ্রামের মৃত রহিম সরদারের ছেলে। গুরুতর জখম তার ভাই ইমরানকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইউপির ৪ নম্বর ওয়ার্ডের সদস্য দেলোয়ার হোসেন।
তিনি বলেন, রায়হান ও ইমরানের সঙ্গে তার চাচা করিম সরদারের বাড়ির মাঝখানে এক হাত জমি নিয়ে বিরোধ হয়। রায়হান ও ইমরান চাচা করিমের জমির মধ্যে আরও এক হাত পাবে দাবি করে সুপারি গাছের চারা রোপণ করতে যায়। কিন্তু চাচা করিম ও তার ছেলে ইয়াসিন জমি পাবে না দাবি করে বেড়া দিতে যায়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে তর্কের এক পর্যায়ে ইয়াসিন ধারালো ছুরি নিয়ে রায়হান ও ইমরানকে কুপিয়ে জখম করে।
দেলোয়ার বলেন, রায়হানের ঘাড়ে ও পিঠে কুপিয়ে জখম করায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়েছে। গুরুতর জখম ইমরানকে শরীয়তপুরের গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা পাঠানো হয়। ঘটনার পর চাচাতো ভাই ইয়াসিন ও চাচা করিমসহ পরিবারের সবাই পালিয়ে গেছেন।
মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, বাড়ির সীমানায় গাছ রোপণ ও বেড়া দেওয়া নিয়ে বিবাদে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে। হামলাকারীরা পালিয়েছেন। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ঘটনায় নিহত রায়হানের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে মামলা করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!