তালতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে..
প্রকাশ: 15 August 2023 । 17:24 | আপডেট: 15 August 2023 । 17:24
মোহাম্মদ হাইরাজ তালতলী করেসপন্ডেন্ট বরগুনা:-
বরগুনার তালতলীতে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় শোক দিবস পালিত করছে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ। ১৫ আগস্ট মঙ্গলবার সূর্যোদয়ের সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে জাতীয় পতাকা অর্ধনমিত উত্তোলন করে উপজেলা প্রশাসন ও উপজেলা আওয়ামী লীগ।
এরপর সকাল ৯ টায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকিৃতিতে পুষ্পমাল্য অর্পন করে উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক ও বিভিন্ন সামাজিক সংগঠন। এরপর দোয়া অনুষ্ঠান, র্যালি অনুষ্ঠিত হয়।এরপর উপজেলা পরিষদের পায়রা হলরুমে শতাধিক হাফেজের কন্ঠে কোরআন খতমজাতির পিতাকে নিয়ে তৈরি প্রামাণ্যচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার সিফাত আনোয়ার তুমপা’এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান মো. রেজবি-উল-কবির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ছোটবগী ইউপি চেয়ারম্যান মু.তৌফিকুজ্জামান তনু,সহকারী কমিশনার ভূমি অমিত দত্ত, তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহিদুল ইসলাম, উপজেলা পরিষদের কর্মকর্তা কর্মচারী বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.