কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে পর্যটকের..

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৩ । ২০:৪৬ | আপডেট: ২৩ এপ্রিল ২০২৩ । ২২:৫৩

কুয়াকাটা করেসপন্ডেন্ট,পটুয়াখালীঃ

কুয়াকাটায় আবাসিক হোটেল থেকে রিপন বিশ্বাস (৩০) নামের এক পর্যটকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃত রিপন যশোর চৌগাছা থানার মাধব চন্দ্র বিশ্বাসের ছেলে।

রোববার (২৩ এপ্রিল) সকাল সাড়ে দশটায় আবাসিক হোটেল সোনার বাংলার ১০৫ নম্বর কক্ষ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ ও তার স্ত্রীর সূত্রে জানা যায়, রিপন ঢাকার  সাভারের আশুলিয়ায় বসবাস করেন। শুক্রবার তার দ্বিতীয়  স্ত্রী নুপুর বিশ্বাস কে নিয়ে কুয়াকাটায় ঘুরতে এসে আবাসিক হোটেল সোনার বাংলায় ওঠেন।  শনিবার রাতে পারিবারিক বিষয় নিয়ে তার বড় স্ত্রীর সঙ্গে মুঠোফোনে ঝগড়া হয়। পরে গভীর রাতে তিনি এবং তার স্ত্রী ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম থেকে উঠে তার দ্বিতীয়  স্ত্রী তাকে ওড়না দিয়ে ওই কক্ষের জানালার সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখতে পান। পরে হোটেল কর্তৃপক্ষ ও পুলিশে খবর দিলে মহিপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন।

মৃত রিপনের সাথে থাকা দ্বিতীয়  স্ত্রী নুপুর বিশ্বাস জানান, তার প্রথম স্ত্রীর সাথে মোবাইলে ঝগড়াঝাটি করার পর গভীর রাতে আমরা দুজন ঘুমিয়ে পরি। সকালে আমি ঘুম থেকে জেগে দেখি ওরনা দিয়ে গলায় ফাস লাগানো অবস্থায় জানালার সাতে ঝুলতে। এরপর আমি ডাক-চিৎকার দিলে হোটেলের লোকজন এসে পুলিশে খবর দেয়।

মহিপুর থানার ওসি আবুল খায়ের জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লাশ সুরতহাল রিপোর্ট শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে। তাদের অবিভাবক যশোর থেকে  আসারপর পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!