শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল..

প্রকাশ: 14 August 2023 । 19:37 | আপডেট: 14 August 2023 । 19:37

বশির আহমেদ কাজল ষ্টাফ করেসপন্ডেন্ট, শ্রীপুর গাজীপর :-

গাজীপুরের শ্রীপুরে বাস চাপায় মোটরসাইকেল আরোহী আবুল কালাম আজাদ নামের এক পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। সোমবার (১৪ আগস্ট) বেলা দেড়টায় উপজেলার ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের রঙ্গিলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পল্লী চিকিৎসক আবুল কালাম আজাদ (৪০) উপজেলার বরমী ইউনিয়নের দরগারচালা গ্রামের মো. শামসুদ্দিনের ছেলে। তিনি বাড়ির পাশে স্থানীয় একটি বাজারে ফার্মেসীর ব্যবসা করার পাশাপাশি মুলাইদ গ্রামের ইসমাইল স্পিনিং মিলস্ লিমিটেডে সহকারী মেডিকেল অফিসার কর্মরত ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নিহতের স্বজন চাচা শ্বশুড় মো. খোকা মেম্বার জানান, নিহত আবুল কালাম আজাদ কারখানায় চাকুরির পাশাপাশি বাড়ির পাশে একটি ফার্মেসী ব্যবসা ছিল। প্রতিদিনের মতো সোমবার সকালে এসে কারখানায় কাজে যোগ দেয়। দুপুরে খাবারের বিরতির সময় মোটরসাইকেল যোগে কারখানা থেকে দরগারচালা বাড়িতে যাচ্ছিল। মোটরসাইকেলটি ঢাকা—ময়মনসিংহ মহাসড়কের ঢাকাগামী লেনে রঙ্গিলাবাজার এলাকায় পেঁৗছলে পেছন থেকে একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে মহাসড়কে ফেলে দিলে ঢাকাগামী অপর একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কংকন কুমার বিশ্বাস বলেন, নিহতের মরদেহ উদ্ধার করা থানায় আনা হয়েছে। ঘাতক বাস না ট্রাক শনাক্ত করা যায়নি। নিহতের স্বজনদের আবেদনের প্রেক্ষিত্রে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!