শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে কৃষি..

প্রকাশ: 13 August 2023 । 14:00 | আপডেট: 13 August 2023 । 14:00

আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ

শ্রীমঙ্গলে আধুনিক প্রযুক্তির মাধ্যমে সিলেট অঞ্চলের কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় গ্রুপ ভিত্তিক এক দিনের কৃষক প্রশিক্ষণ অনু্ষ্ঠিত হয়েছে।

আজ রবিবার দিনব্যাপি শ্রীমঙ্গল উপজেলা কৃষি অধিদপ্তরের আওতাধীন ভূনবীর লইয়ারকুল ব্লকের আঐ কৃষক গ্রুপের দিনব্যাপি প্রশিক্ষণ কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ কেন্দ্রে অনু্ষ্ঠিত হয়।

প্রশিক্ষণে রিসোর্স পার্সন হিসেবে উপস্হিত ছিলেন জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মো. জালাল উদ্দিন সরকার, শ্রীমঙ্গল কৃষি অধিদপ্তরের কৃষি সম্প্রসারন কর্মকর্তা উজ্জ্বল সুত্রধর।

প্রশিক্ষণে আরো উপস্হিত ছিলেন উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা রকেন্দ্র শর্মা, উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. মাসুকুর রহমান প্রমুখ।

দিনব্যাপি প্রশিক্ষনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩০ জন কৃষান-কৃষানী অংশগ্রহন করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!