দূর্গাপুরে বজ্রপাতে কৃষকের মৃত্যু
প্রকাশ: 23 April 2023 । 14:05 | আপডেট: 23 April 2023 । 22:51
ষ্টাফ করেসপন্ডেন্ট,নেত্রকোনাঃ
নেত্রকোনার দুর্গাপুরে জমির ধান কাটার সময় বজ্রপাতে রবিকুল হাসান (৩০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও হাবুল্লাহ হাসান (২৫) নামের অপর এক কৃষক আহত হয়েছেন। রোববার (২৩ এপ্রিল) দুপুরে দিকে উপজেলার গাঁওকান্দিয়া ইউনিয়নের বন্দউষান গ্রামের এ দুর্ঘটনা ঘটে। নিহত রবিকুল হাসান ও আহত হাবুল্লাহ হাসান আপন দুই ভাই এবং একই গ্রামের আব্দুস কুদ্দুসের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে,সকালে বৃষ্টির মধ্যেই বাড়ির পাশে বিলে জমিতে ধান কাটার কাজ করছিলেন রবিকুল ও হাবুল্লাহ। দুপুরে বজ্রপাত ঘটলে আহত হন দু’জন। পরে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রবিকুল হাসানকে মৃত ঘোষনা করেন। পরে তার মরদেহ বাড়িতে নিয়ে আসা হয়। দুর্গাপুর থানার ওসি (তদন্ত) মোহাম্মদ নুরুল আলম জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.