কলাপাড়ায় পায়রা ট্যুর এন্ড ট্রাভেল..

প্রকাশ: 12 August 2023 । 22:46 | আপডেট: 12 August 2023 । 22:46

রাসেল কবির মুরাদ কলাপাড়া করেসপন্ডেন্ট, পটুয়াখালী:-

কলাপাড়ায় এই প্রথমবারের মতো হজ্জ যাত্রীদের টিকিট বুকিং এর শাখা চালু হয়েছে। এর ফলে হজ্জ যাত্রীরা টিকিট বুকিংসহ অন্যান্য সেবা পাবে হাতের নাগালে। শনিবার দুপুরের দিকে দেশের ঐতিহ্যবাহী হজ্জ এজেন্সী রিয়াদুল জান্নাহ হজ্জ ও ওমরা গ্রুপের একটি অংঙ্গ প্রতিষ্ঠান হিসেবে স্থানীয় প্রেসক্লবের নিজতলায় পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সীর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।
প্রধান অতিথি হিসেবে এ শাখাটির উদ্বোধন করেন ইসলামী ফাউন্ডেশন বাংলাদেশের গর্ভনর, রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রুপের চেয়ারম্যান ড. মূফতি মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কলাপাড়া প্রেসক্লাবের সদস্য ও পায়রা ট্যুর এন্ড ট্রাভেল এজেন্সীর স্বত্বাধিকারী হাজী মো. এনামুল হক। এসময় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন রিয়াদুল জান্নাহ হজ্জ-ওমরা গ্রুপের পরিচালক মো. নিয়াজ মোর্শেদ সরকার, মাও. মো. মাহবুবুর রহমান, কলাপাড়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাও. মো. নাসির উদ্দিন, অধ্যক্ষ সৈয়দ নাসির উদ্দিন প্রমুখ। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। উদ্বোধনী অনুষ্ঠান শেষে দেশ ও জাতির মঙ্গল কামনায় বিশেষ দোয়া-মোনাজাত করা হয়। পুরো অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মাও. মো. মাসুম বিল্লাহ রুমী ও কোরআন তেলোয়াত করেন মাওলানা ইব্রাহিম খলিল।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!