রবিবার থেকে টিসিবির পণ্য বিক্রি..

প্রকাশ: 12 August 2023 । 22:28 | আপডেট: 12 August 2023 । 22:28

সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-

প্রতি মাসে বিক্রয় কর্মসূচির অংশ হিসেবে আগস্ট মাসের জন্য ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি শুরু করতে যাচ্ছে সরকারি প্রতিষ্ঠান ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। আগামীকাল রবিবার সারা দেশের ফ্যামিলি কার্ডধারী এক কোটি নিম্ন আয়ের পরিবারের মধ্যে চলতি মাসের পণ্য বিক্রি করবে টিসিবি।

আজ শনিবার সংস্থাটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পরিবার কার্ডধারী একজন ভোক্তা সর্বোচ্চ দুই লিটার সয়াবিন তেল অথবা কুঁড়ার (রাইস ব্র্যান) তেল, দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল কিনতে পারবেন। তবে এ মাসে চিনি বিক্রি করবে না টিসিবি।

প্রতি কেজি মসুর ডাল ৬০ টাকা ও প্রতি কেজি চাল ৩০ টাকায় বিক্রি করবে টিসিবি। এ ছাড়া প্রতি লিটার সয়াবিন বা কুঁড়ার তেলের দাম ১০০ টাকা করে রাখা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!