ডেঙ্গুতে আরও ১৪ মৃত্যু, হাসপাতালে..

প্রকাশ: 12 August 2023 । 22:16 | আপডেট: 12 August 2023 । 22:16

খাইরুজ্জামান শ্রাবণ ষ্টাফ করেসপন্ডেন্ট:-

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে সারা দেশে আরও দুই হাজার ৪৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। শনিবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারা দেশে দুই হাজার ৪৩২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ঢাকা সিটিতে ৯৪০ জন এবং সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) এক হাজার ৪৯২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট দুই হাজার ২৬৩ জন ডেঙ্গুরোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এর মধ্যে ঢাকা সিটির বিভিন্ন হাসপাতাল থেকে ৯২৭ জন এবং সারা দেশের (ঢাকা সিটি ব্যতীত) বিভিন্ন হাসপাতালে থেকে এক হাজার ৩৩৬ জন ছাড়পত্র পেয়েছেন।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৪ জনের জনের মৃত্যু হয়েছে। মৃত ১১ জন ঢাকা সিটিতে এবং তিনজন সারা দেশে (ঢাকা সিটি ব্যতিত) মারা যান।

এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৮৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ঢাকা সিটিতে ৩০০ জন এবং সারাদেশে (ঢাকা সিটি ব্যতীত) ৮৭ জন মারা যান।

চলতি বছরের ১২ আগস্ট পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছেন মোট ৮২ হাজার ৫০৫ জন। এর মধ্যে ঢাকা সিটিতে ৪১ হাজার ৭০৪ জন ও সারা দেশে (ঢাকা সিটি ব্যতীত) ৪০ হাজার ৮০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!