বাসি ভাত দিয়েও তৈরি করতে..

প্রকাশ: 11 August 2023 । 16:24 | আপডেট: 11 August 2023 । 16:26

অনলাইন ডেস্ক

ফ্রিজে জমে আছে অনেকখানি বাড়তি ভাত। কী করবেন ভাবছেন? লাবণ্য ইসলামের রেসিপিতে তৈরি করে ফেলুন একটি দারুণ স্ন্যাক্স “রাইস ললিপপ”! বিকালের নাস্তায় তো চলবেই, মেহমানও আপ্যায়ন করতে পারবেন অনায়াসেই।
উপকরণ :

ভাত ১ কাপ (পোলাও এর চাল হলে ভাল)
মুরগীর মাংস কুচি ১/৩ কাপ (আদা রসুন বাটা আর লবন দিয়ে সিদ্ধ করে নিতে হবে)
পিঁয়াজ কুচি ২ টা
কাঁচা মরিচ কুচি ৩-৪ টা
গোল মরিচ গুঁড়ো ১ চিমটি
লাল টমেটো কুচি ১ টা
ডিমের কুসুম ১ টা
টমেটো সস ১ চা চামুচ
কর্ণ ফ্লাওয়ার ১ টেবিল চামুচ
টেস্টিং সল্ট ১/৩ চা চামুচ
লবণ স্বাদ অনুযায়ী
ময়দা ১/৪ কাপ কাপ
ডিমের সাদা অংশ ১ টা
বিস্কুট গুঁড়ো/ব্রেড ক্রাম্ব যতটুক লাগে
তেল ভাজার জন্যে
প্রনালি :

-ময়দা, ডিমের সাদা অংশ, ব্রেড ক্রাম্ব এই ৩ টি উপকরণ বাদে সব মাখিয়ে নিতে হবে।
-ছোট ছোট বল বানাতে হবে।
-এবার সবগুলা বল ময়দায় গড়িয়ে ১৫ মিনিট ফ্রিজ এ রাখতে হবে।
-এবার ডিমের সাদা অংশে ডুবিয়ে বিস্কুট এর গুঁড়ো/ব্রেড ক্রাম্বে গড়িয়ে তেলে ভেজে নিতে হবে।
-ভাজা হলে টিস্যুতে উঠাতে হবে বাড়তি তেল সরাতে।
-এবার টুথপিক লাগিয়ে পরিবেশন করতে হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!