বিমানবন্দর থেকে ফার্মগেট যেতে লাগবে..
প্রকাশ: ১০ আগস্ট ২০২৩ । ২২:৩৮ | আপডেট: ১০ আগস্ট ২০২৩ । ২২:৩৮
শারমিন চৌধুরী স্টাফ করেসপন্ডেন্ট
স্বপ্ন নয়, রাজধানীবাসীর জন্য সত্যি সত্যি এ সুখবর নিয়ে আসছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে। দেশের প্রথম এ এক্সপ্রেসওয়েটি চালু হচ্ছে আগামী মাসে। এখন চলছে শেষ মুহূর্তের ঘষামাজা।
এটিই দেশের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে। কর্তৃপক্ষ বলছে, ১০ থেকে ১২ মিনিটের মধ্যেই এ এক্সপ্রেসওয়ে ধরে বিমানবন্দর থেকে ফার্মগেট পৌঁছানো যাবে। আসলেই কি তাই? এতটুকু সময়ে ঢাকা শহরের এতোটা পথ পাড়ি দেয়া যায়?
কর্তৃপক্ষ বলছে, সেই ১০ থেকে ১২ মিনিটেই গাড়ির স্বাভাবিক গতিতে বিমানবন্দর থেকে ফার্মগেট যাওয়া সম্ভব। এমনকি পুরোপুরি চালু হয়ে গেলে সময় আরও কিছুটা কম লাগতে পারে।
এ পথে বিমানবন্দর, বনানী, মহাখালী, বিজয় সরণি ও ফার্মগেটে থাকবে ওঠানামার ব্যবস্থা।
নতুন এ পথ যেনো দেখাচ্ছে নতুন দিনের দিশা। এটি অমিত সম্ভাবনার পথ। এ পথ দীর্ঘদিন যানজটে নাকাল নগরবাসীর জন্য দেখাচ্ছে নতুন দিশা। যার মাধ্যমে নগরের গণপরিবহনে আমূল পরিবর্তন ঘটবে। চলাচলে স্বস্তি ফিরবে। এমনটাই মনে করছেন সংশ্লিষ্টরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.