ডেঙ্গুতে ১৩ জনের মৃত্যু, হাসপাতালে..
প্রকাশ: 8 August 2023 । 19:16 | আপডেট: 8 August 2023 । 19:16
সুজন খান ষ্টাফ করেসপন্ডেন্ট:-
ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় ১৩ জন মারা গেছেন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে ৩৪০ জনের মৃত্যু হলো।
মঙ্গলবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের দেওয়া তথ্য থেকে এসব জানা গেছে।
স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নতুন ভর্তি রোগীর সংখ্যা দুই হাজার ৭৪২ জন। তাদের মধ্যে এক হাজার দুই জন ঢাকার। এক হাজার ৭৪০ জন অন্যান্য বিভাগের।
স্বাস্থ্য অধিদফতর আরও জানিয়েছে, সারা দেশের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে বর্তমানে ৯ হাজার ৪৬৩ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে ঢাকাতেই চার হাজার ৪৮২ জন। বাকি চার হাজার ৯৮১ জন ঢাকার বাইরে অন্য বিভাগে।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ৭২ হাজার ২২৫ জন রোগী ভর্তি হয়েছেন। ছাড়া পেয়েছেন ৬২ হাজার ৪২২ জন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.