তজুমদ্দিনে ৪র্থ পর্যায়ে দ্বিতীয় ধাপে..

প্রকাশ: ৮ আগস্ট ২০২৩ । ১৭:৫৭ | আপডেট: ৮ আগস্ট ২০২৩ । ১৭:৫৭

এম.তামিম মান্নান তজুমদ্দিন করেসপন্ডেন্ট, ভোলা

ভোলার তজুমদ্দিনে মুজিববর্ষ উপলক্ষ্যে প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের (২য় ধাপে) ভূমিহীন – গৃহহীন পরিবারের নিকট জমিসহ গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্ভোধন বিষয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ।

মঙ্গলবার (৮ আগস্ট) ১১টায় উপজেলা প্রশাসনের হলরুম সম্মেলন কক্ষে সাংবাদিকদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী অফিসার শুভ দেবনাথ লিখিত বক্তব্য জানান, মুজিববর্ষে “বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না” মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে দেশের সকল ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমি ও গৃহ প্রদান কার্যক্রম চলমান রয়েছে।

আগামী ০৯ আগস্ট ২০২৩ তারিখ মাননীয় প্রধানমন্ত্রী কর্তৃক ৪র্থ পর্যায়ের ২য় ধাপে জমি ও গৃহ হস্তান্তর কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠান উপজেলাসমূহে সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে অনুষ্ঠিত হবে ও খাসজমিসহ গৃহ বরাদ্দপ্রাপ্ত পরিবারের সদস্যগণের উপস্থিতিতে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে উপভোগের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উৎসবমুখর পরিবেশে এই অনুষ্ঠান আয়োজনের লক্ষ্যে প্রয়োজনীয় সকল প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

আগামী ৯ আগষ্ট চাঁদপুর ইউনিয়নে ৯২জন ও চাচঁড়া ইউনিয়নে ৪৫জন মোট তজুমদ্দিন উপজেলায় ৪র্থ পর্যায়ে(২ ধাপে) ২টি ইউনিয়নে ১’শত ৩৭টি ঘর হস্তান্তর ও গৃহহীন ও ভূমিহীনের মাঝে মুজিববর্ষের ঘরের চাবি ও দলীল হস্তান্তর করা হবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!