জাস্টিন ট্রুডোর যে অনুরোধ রাখলেন..

প্রকাশ: 7 August 2023 । 12:57 | আপডেট: 7 August 2023 । 12:57

অনলাইন ডেস্ক

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর অনুরোধে সাড়া দিয়েছেন টেইলর সুইফট। তিনি প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর আবেদনে সাড়া দিয়ে নিজের চলমান ইরাস ওয়ার্ল্ড ট্যুরে টরন্টোকে অন্তর্ভুক্ত করেছেন। কানাডার সংগীতপ্রেমীরা এখন স্বস্তির নিশ্বাস ফেলছেন, কারণ পপ সুপারস্টার দেশটিকে তার মিউজিক্যাল সফরে অন্তর্ভুক্ত করেছেন।

সুইফট প্রাথমিকভাবে কানাডাকে তার বিশাল এই সফর থেকে বাদ দিয়েছিলেন, যার ফলে তার কানাডিয়ান ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছিল।

এরপর প্রধানমন্ত্রী ট্রুডো সামাজিক মাধ্যমে সুইফটের দৃষ্টি আকর্ষণ করে লিখেন, ‘আমি জানি কানাডার শ্রোতারা আপনাকে কাছে পেতে পছন্দ করবে। এটিকে আরেকটি নিষ্ঠুর গ্রীষ্মে পরিণত করবেন না। আমরা আশা করি শিগগিরই আপনার সঙ্গে দেখা হবে।’

প্রধানমন্ত্রীর এমন আবেদন ভক্তদের এবং সুইফটের দৃষ্টি আকর্ষণ করেছিল এবং আসন্ন কানাডিয়ান শোগুলোর সম্ভাবনা সম্পর্কে জল্পনা সৃষ্টি করেছিল। অবশেষে নিজের সফরসূচিতে কানাডাকে অন্তর্ভুক্ত করলেন সুইফট।

সুইফটের টরন্টো সফরের তারিখগুলো ২০২৪ সালের নভেম্বরের জন্য নির্ধারিত হয়েছে। আগামী সপ্তাহ থেকে টিকিট বিক্রি হতে চলেছে। সুইফট সামাজিক মাধ্যমে কানাডা ভক্তদের জন্য এই সুসংবাদটি শেয়ার করেছেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!