মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুরের মাঝারি..

প্রকাশ: 7 August 2023 । 12:32 | আপডেট: 7 August 2023 । 12:32

মোঃ বিপুল পারভেজ মিরাজ স্টাফ করেসপন্ডেন্ট:-

রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকার আকাশ আজ (সোমবার) দুপুর পর্যন্ত মেঘলা থাকবে। এ সময়ের মধ্যে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৭ আগস্ট) ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পরিস্থিতির পূর্বাভাসে এ তথ্য জানায় সংস্থাটি।আবহাওয়া অফিস জানায়, আজ দুপুর ১টা পর্যন্ত রাজধানী ও এর আশেপাশের এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে।

এর ফলে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া এসব এলাকায় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে বয়ে আসা বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার। আজ রাজধানী ও আশেপাশের এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!