নওগাঁর আত্রাইয়ে শেখ কামালের ৭৪..
প্রকাশ: ৫ আগস্ট ২০২৩ । ১৯:১২ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ । ১৯:১২
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-
নওগাঁর আত্রাইয়ে শেখ কামালের জন্মদিন পালিত হয়েছে। নওগাঁর আত্রাইয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে আজ ৫ আগষ্ট ২০২৩ শনিবার সকালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জ্যেষ্ঠ পুত্র শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে।
সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে শেখ কামালের প্রতিকৃতিতে উপজেলা প্রশাসন ও আত্রাই থানা পুলিশের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ইউএনও মোঃ ইকতেখারুল ইসলাম এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আত্রাই উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এবাদুর রহমান প্রামানিক।
অপরদিকে সহকারী কমিশনার (ভূমি) অঞ্জন কুমার দাস, আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ ওসি তারেকুর রহমান সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডা. রোকসানা হ্যাপি। উপজেলা যুব উন্নয়ন অফিসার এসএম নাসির উদ্দিন, মহিলা বিষয়ক অফিসার মোয়াজ্জেম হোসেন, আইসিটি অফিসার সানজির উদ্দিন শিশির, আনছার ভিডিপি অফিসার আমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার প্রদীপ কুমার সরকার প্রমুখ বক্তব্য রাখেন। শেখ কামালের জন্মদিন উদযাপন উপলক্ষে যুব উন্নয়ন অফিসের উদ্যোগে ফলদ ও বনজ চারাগাছ বিতরণ করা হয়।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.