উজিরপুরে স্মার্ট প্রেসক্লাব গঠনের লক্ষ্যে..
প্রকাশ: ৫ আগস্ট ২০২৩ । ১৮:৫৮ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ । ১৮:৫৮
শফিকুল ইসলাম শামীম উজিরপুর করেসপন্ডেন্ট, বরিশাল:-
বরিশাল জেলার উজিরপুর প্রেসক্লাবকে বস্তু নিষ্ঠ সংবাদ প্রকাশ ও স্মার্ট প্রেসক্লাব গঠন করার লক্ষ্যে ৫ আগষ্ট রোজ শনিবার সকাল ১০টায় প্রেসক্লাবের হলরুমে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
এসময়ে সভায় সর্বসম্মতিক্রমে নতুন করে ৮ জন সদস্য নিযুক্ত করা হয়। নবনির্বাচিত উজিরপুর প্রেসক্লাবের আহবায়ক মোঃ নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক মোঃ নাসির উদ্দিন শরীফ এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সকল পর্যায়ের সাংবাদিক বৃন্দ।
সভায় সর্বসম্মতিক্রমে সদস্য হিসেবে নিযুক্ত হন সৈয়দ জাহিদ আলম,মোঃ শফিকুল ইসলাম (শামীম) তালুকদার, নিকুন্জ বালা পলাশ, মোঃ সরদার সোহেল মোঃ লালন ফকির, মোঃ মফিজুর রহমান তালুকদার, মোঃ বাহারুল ইসলাম বাহার,শাওন চক্রবর্তী।
এসময় উপস্থিত সিনিয়র সাংবাদিকরা প্রেসক্লাবের উন্নয়ন ও একটি মডেল উজিরপুর প্রেসক্লাব হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করেন এবং বস্তুুনিষ্ট সংবাদ প্রেরন করার পরামর্শ সহ প্রেসক্লাবের সকল সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান ও সকলের সহযোগিতা কামনা করেন।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.