নওগাঁর নিতপুর ইউপি অফিসে এক..
প্রকাশ: 5 August 2023 । 12:38 | আপডেট: 5 August 2023 । 12:38
মোঃ ফিরোজ আহমেদ নওগাঁ করেসপন্ডেন্ট:-
নওগাঁর নিতপুর ইউপি চেয়ারম্যানের হেফাজতে থাকা অবস্থায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে। নওগাঁর পোরশা উপজেলার নিতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আটক থাকা অবস্থায় লাফারু ইসলাম (৩২) নামে এক ব্যক্তির মৃত্যুর খবর পাওয়া গেয়েছে।
জানাযায় উপজেলার নিতপুর মাষ্টার পাড়া গ্রামের মোঃ কুরানুর ইসলামের ছেলে লাফারু ইসলাম গলায় ফাঁস লাগা অবস্থায় উদ্ধার করে পুলিশ।
স্থানীয়রা জানান গতকাল শুক্রবার (৪ আগষ্ট) সকালে সাইকেল চুরির অভিযোগে লাফারু এবং আশিক নামক দু‘জন ব্যক্তিকে গ্রাম পুলিশ দিয়ে নিজ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে নিয়ে আসেন ইউপি চেয়ারম্যান এনামুল হক। আনুমানিক দুপুর ১২টায় কার্যালয়ে দু‘জনকে আটক রাখাকালীন অবস্থায় লাফারুর মৃত্যু হয়।
এদিকে নিহত লাফারুর বাবা কুরারনু জানান, ইউপি চেয়ারম্যান এনামুল আমার ছেলেকে নদীতে কাজ করা অবস্থায় ধরে নিয়ে এসে পিটিয়ে হত্যা করার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে। আমি এটার সুষ্ঠু বিবার চাই। যেহেতু তাকে পিঠিয়ে মেরেছে তাই আমি এনামুল হক চেয়ারম্যান সহ জরিতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।
এ বিষয়ে জানতে ইউপি চেয়ারম্যান এনামুল হককে ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। খবরটি নিশ্চিত করে পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ জহরুল ইসলাম জানান, আমরা নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। পোষ্টমর্টেম রিপোর্ট পেলে অভিযোগ প্রাপ্তি সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.