শ্রীমঙ্গলে শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষ্যে..

প্রকাশ: ৫ আগস্ট ২০২৩ । ১২:৩০ | আপডেট: ৫ আগস্ট ২০২৩ । ১২:৩০

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

শ্রীমঙ্গলে বীর মুক্তিযোদ্ধা, শহীদ ক্যাপ্টেন শেখ কামাল এর ৭৪তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা, স্মৃতিচারণ ও শেখ কামালের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করা হয়

আলোচনা সভায় সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও শ্রীমঙ্গলের সহকারি কমিশনার (ভূমি) সন্ধীপ তালুকদার।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় সংসদের অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও স্হানীয় সংসদ সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী যুক্ত হয়ে বক্তব্য রাখেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, ভারপ্রাপ্ত সম্পাদক জগতজোতি ধর, শ্রীমঙ্গল থানার পুলিশ পরিদর্শক ( তদন্ত) আমিনুল ইসলাম, উপজেলা স্বাস্হ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন চৌধুরী প্রমুখ।

যুব উন্নয়ন কর্মকর্তা অসীম কুমার কর এর সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. কর্ণ চন্দ্র মল্লিক, উপজেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক তহিরুল ইসলাম মিলন, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক এনাম হোসেন চৌধুরী, অধ্যাপক অবিনাশ আচার্য প্রমুখ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!