পুলিশকে অতি প্রয়োজন ছাড়া বলপ্রয়োগ..

প্রকাশ: 5 August 2023 । 00:25 | আপডেট: 5 August 2023 । 00:25

খাইরুজ্জামান শ্রাবণ ষ্টাফ করেসপন্ডেন্ট:-

আগামী জানুয়ারিতে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। এই সময়ে অতি প্রয়োজন ছাড়া পুলিশকে বলপ্রয়োগ না করার আহ্বান জানিয়েছে জাতিসংঘ মানবাধিকার কাউন্সিল।

শুক্রবার (৪ আগস্ট) জাতিসংঘ মানবাধিকার হাইকমিশনারের মুখপাত্র জেরেমি লরেন্স এক প্রেস নোটে এ তথ্য জানান।

মুখপাত্র জানান, যদি বলপ্রয়োগ করতে হয়, তবে আইনিভাবে, সংযমের সঙ্গে এবং সমানুপাতিক হারে করা হয়। যদি অধিক বলপ্রয়োগ করা হয়, তবে সেটি যেন দ্রুত তদন্ত করা হয় এবং দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হয়। মানবাধিকার বিষয়ে যে দায়িত্ব রয়েছে, সেটি যেন কর্তৃপক্ষ মেনে চলে এবং মানুষ যেন শান্তিপূর্ণভাবে সমাবেশ ও স্বাধীনভাবে তাদের মত প্রকাশ করতে পারে।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা সব রাজনৈতিক দল, তাদের সমর্থক ও নিরাপত্তা বাহিনীর প্রতি শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ পরিবেশের আহ্বান জানাই।

প্রেস নোটে আরও জানানো হয়, সম্প্রতি বিরোধী দলগুলোর সমাবেশে বিভিন্ন ধরনের সহিংসতা হয়েছে; যেখানে পুলিশ রাবার বুলেট, টিয়ার গ্যাস ও জলকামান ব্যবহার করেছে। পুলিশ ও সাদাপোশাকে কিছু মানুষ হাতুড়ি, লাঠি, লোহার রড দিয়ে প্রতিবাদকারীদের পিঠিয়েছে। এতে অনেক বিরোধী দলের সমর্থক এবং পুলিশ আহত হয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

নির্বাহী সম্পাদকঃ মোঃ জালাল উদ্দিন জুয়েল।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ এ্যাড পার্ক, ওয়াজী কমপ্লেক্স (৯ম তলা), ৩১/সি, তোপখানা রোড, সেগুনবাগিচা, ঢাকা -১০০০.

error: Content is protected !!