নাশকতার উদ্দেশ্যে কেউ এলে বিজিবি..

প্রকাশ: 28 November 2026 । 13:51 | আপডেট: 28 November 2026 । 13:51

মোঃ লুৎফর রহমান ষ্টাফ করেসপন্ডেন্ট, দিনাজপুর :-

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশের অভ্যন্তরে অবৈধ অনুপ্রবেশ ও নাশকতামূলক কর্মকাণ্ড ঠেকাতে কঠোর অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও তল্লাশি কার্যক্রম জোরদার করা হয়েছে। পাশাপাশি রাতের বেলায় সীমান্তের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে নজরদারি বাড়াতে সার্চলাইট স্থাপন ও থার্মাল প্রযুক্তি ব্যবহারের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে হিলি সিপি বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকা পরিদর্শন শেষে এসব তথ্য জানান বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মোহাম্মদ ফয়সল হাসান খান।

তিনি বলেন, নাশকতামূলক কোনো কিছু যাতে দেশের অভ্যন্তরে প্রবেশ করতে না পারে, সে লক্ষ্যে নারকোটিক্স ডগসহ বিভিন্ন পদ্ধতিতে তল্লাশি চালানো হচ্ছে। বিভিন্ন তথ্য ও গুজবের বিষয়ে বিজিবি সতর্ক রয়েছে। সদস্যরা যথাযথভাবে দায়িত্ব পালন করছেন কি না, তা সরেজমিনে পরিদর্শন করে দেখা হচ্ছে।

তিনি আরও বলেন, সীমান্তের নিরাপত্তা রক্ষায় বিজিবি সদস্যদের পাশাপাশি স্থানীয় জনগণ ও গণমাধ্যমকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সীমান্ত এলাকায় সন্দেহজনক কোনো ব্যক্তি বা কর্মকাণ্ড চোখে পড়লে তা বিজিবিকে জানানোর আহ্বান জানান তিনি।

নাশকতার উদ্দেশ্যে কেউ সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তা প্রতিরোধ করবে এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দেন এই কর্মকর্তা।

এ সময় জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল লতিফুল বারীসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!