দুই বছরের বেশি সময় পর..
প্রকাশ: 26 November 2026 । 11:31 | আপডেট: 26 November 2026 । 11:31
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
দুই বছরের বেশি সময় বন্ধ থাকার পর আবারও মালয়েশিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মী পাঠানো শুরু হচ্ছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় প্রথম দফায় ১১২ জন কর্মী বিনা খরচে মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবেন।
বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এসব কর্মীর মালয়েশিয়া যাওয়ার কথা রয়েছে। তাঁদের যাতায়াতসহ সব খরচ বহন করবে মালয়েশিয়ার নিয়োগদাতা প্রতিষ্ঠান ডিএইচএল।
সরকার ঘোষিত ১০ হাজার কর্মীকে সম্পূর্ণ বিনা খরচে মালয়েশিয়ায় পাঠানোর উদ্যোগের অংশ হিসেবে প্রথম দফার এই যাত্রার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বিনা খরচে কর্মী নিয়োগের এ উদ্যোগের আওতায় এখন পর্যন্ত ১ হাজার ১০৩ জন কর্মীর চাহিদাপত্র পেয়েছে সরকারি রিক্রুটিং এজেন্সি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (বোয়েসেল)। বাকি কর্মীদের পাঠানোর প্রক্রিয়াও চলমান রয়েছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.