পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করলেন..

প্রকাশ: 25 November 2026 । 20:24 | আপডেট: 25 November 2026 । 20:24

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রমের নেতৃত্বে বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদল পাকিস্তানের পার্লামেন্ট হাউস পরিদর্শন করেছে।

বুধবার (২৫ নভেম্বর) স্পিকারের নেতৃত্বে প্রতিনিধিদলটি পার্লামেন্ট হাউস পরিদর্শন করে।

এ সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিক, জাতীয় পরিষদের সদস্য এবং সচিবালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা বাংলাদেশের প্রতিনিধিদলকে উষ্ণ অভ্যর্থনা জানান।

পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ পার্লামেন্ট হাউস প্রাঙ্গণে ম্যাগনোলিয়া গ্র্যান্ডিফ্লোরা বা হিমচাঁপা গাছের একটি চারা রোপণ করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক এবং বাংলাদেশের সংসদীয় প্রতিনিধিদলের সদস্যরা উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ অনুষ্ঠান শেষে পাকিস্তান ও বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা এবং দুই ভ্রাতৃপ্রতিম মুসলিম দেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করা হয়।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ প্রতিনিধিদলের সদস্যদের নিয়ে জাতীয় পরিষদের হলরুম পরিদর্শন করেন। এ সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক হলরুমের ঐতিহাসিক তাৎপর্য এবং দেশটির সংসদের আইন প্রণয়ন পদ্ধতি সম্পর্কে বাংলাদেশের প্রতিনিধিদলকে অবহিত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!