যুদ্ধাপরাধের দায়ে ফাঁসি হলে শেখ..
প্রকাশ: 25 November 2026 । 19:31 | আপডেট: 25 November 2026 । 19:31
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
৫০ বছর আগের যুদ্ধাপরাধের দায়ে যদি কারও ফাঁসি হতে পারে, তাহলে শেখ হাসিনারও ফাঁসি হবে বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বুধবার (২৫ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে তিনি এ মন্তব্য করেন। এ সময় শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে প্রকাশ্যে ফাঁসির রায় কার্যকরের দাবি জানান তিনি।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরাম এ সমাবেশের আয়োজন করে।
সমাবেশে রুহুল কুদ্দুস তালুকদার দুলু অভিযোগ করেন, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা-বাণিজ্য এখনো অব্যাহত রয়েছে। এসব ব্যবসা থেকে অর্জিত অর্থ নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যয় করা হচ্ছে বলেও দাবি করেন তিনি।
সমাবেশে বক্তারা বলেন, অবাধ নির্বাচনের মধ্য দিয়ে বর্তমান সরকার ক্ষমতায় এসেছে। তাই পাঁচ বছর মেয়াদ পূর্ণ হওয়ার আগে এই সরকারকে ক্ষমতা থেকে সরানোর কোনো সম্ভাবনা নেই।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.