কমলগঞ্জে দু’দিন ব্যাপী ১৮৪তম মণিপুরী..

প্রকাশ: 24 November 2026 । 08:34 | আপডেট: 24 November 2026 । 08:34

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজারের কমলগঞ্জে দুই দিনব্যাপী ১৮৪তম মণিপুরী মহোৎসবের উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ নভেম্বর) জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী এমপি আনুষ্ঠানিকভাবে এ মহোৎসবের উদ্বোধন করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার এবং মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের উপদেষ্টা ডা. পদ্ম মোহন সিংহ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম, মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য দুরুদ আহমেদ, কমলগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আলী আহমেদ খাঁন, যুগ্ম আহ্বায়ক মো. আবুল হোসেন, বাংলাদেশ মণিপুরী যুবকল্যাণ সমিতির সভাপতি শিবনন্দ সিংহ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের সভাপতি অ্যাডভোকেট চাঁদমুরারী সিংহ স্বপন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মণিপুরী মহারাসলীলা সেবা সংঘের আয়োজনে অনুষ্ঠিত এ মহোৎসবে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়, বাংলাদেশ ট্যুরিজম বোর্ড এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!