দুধের তৈরি সন্দেশ

প্রকাশ: 23 November 2026 । 18:08 | আপডেট: 23 November 2026 । 18:08

আরএইচবি নিউজ ডেস্কঃ

মিষ্টি প্রেমীরা রেডি হয়ে যান।আজ আপনাদের জন্য সন্দেশ তৈরির  রেসিপি শেয়ার করব। চলুন দেখে নিই, কীভাবে তৈরি করতে হয় দুধের ছানার তৈরি সন্দেশ।

উপকরণ:-

ছানা ১ কাপ
গুঁড়া চিনি আধা কাপ
এলাচ গুঁড়া ১ চিমটি
পেস্তা-কিসমিস সাজানোর জন্য
ছানা তৈরির নিয়ম

২ লিটার দুধ হাঁড়িতে জ্বাল দিতে হবে। বলক উঠলে ৪ চা চামচ ভিনেগার দিয়ে একটু নেড়ে দিতে হবে। যখন পানি এবং দুধ  আলাদা হয়ে  যাবে তখন চালনিতে ঢেলে দিতে হবে। ঠন্ডা পানি দিয়ে ধুয়ে ৪/৫ ঘন্টা পানি ঝরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ছানা।

সন্দেশ তৈরির প্রণালী:-

ছানা, চিনি ও এলাচ গুঁড়া একসঙ্গে চুলায় জ্বাল দিয়ে নিন।
চিনি গলে একটু আঠালো হয়ে গেলে নামিয়ে ফেলুন।
একটি পাত্রে সামান্য ঘি মেখে সন্দেশের মিশ্রণ ঢেলে বসিয়ে নিন।
ঠান্ডা হলে ছুরি দিয়ে চার কোনা অথবা বরফির মত করে কেটে নিন। চাইলে ছাঁচে দিয়ে নানান রকম আকৃতি দিতে পারেন। হাত দিয়েও করে নিতে পারেন।পরিবেশন করুন মজাদার ছানার সন্দেশ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!