মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পান-সুপারী-জর্দার..

প্রকাশ: 19 November 2026 । 09:41 | আপডেট: 19 November 2026 । 17:32

আতাউর রহমান কাজল “ ব্যুরো চীফ, সিলেট”

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে পরিচ্ছন্ন পরিবেশ বজায় রাখতে পান, সুপারি, জর্দা ও চুনের বিরুদ্ধে অভিযান চালিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এ সময় হাসপাতালে ভর্তি রোগীদের স্বজনদের কাছ থেকে বিপুল পরিমাণ পান, সুপারি, জর্দা, জর্দার কৌটা, চুন ও সিগারেট জব্দ করা হয়। পরে জব্দ করা এসব সামগ্রী নষ্ট করে ফেলা হয়।

বুধবার সকাল থেকে বিকেল পর্যন্ত হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ও হাসপাতালের বিভিন্ন স্থানে এ অভিযান পরিচালিত হয়।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালে ভর্তি রোগীদের সঙ্গে থাকা স্বজনদের অনেকে হাসপাতালের ভেতরে বসে পান-সুপারি ও জর্দা খান। পরে যত্রতত্র পানের পিক ফেলে হাসপাতালের পরিবেশ নোংরা করেন। এতে হাসপাতালের পরিচ্ছন্নতা বিঘ্নিত হওয়ার পাশাপাশি রোগী ও অন্যদের জন্য অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয়। এ পরিস্থিতি থেকে উত্তরণ এবং হাসপাতালের পরিবেশ পরিচ্ছন্ন রাখতে এ অভিযান পরিচালনা করা হয়েছে।

মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশের নির্দেশনায় হাসপাতালের স্টাফ, নার্স ও স্বাস্থ্যকর্মীরা এ অভিযান চালান। অভিযানে হাসপাতালের বিভিন্ন স্থান থেকে পান, সুপারি, জর্দা, জর্দার কৌটা, চুন ও সিগারেট জব্দ করা হয়। জব্দ করা সামগ্রীগুলো একত্র করে নষ্ট করে ফেলা হয়। অভিযানের পর টেবিলের ওপর জব্দ করা পান-সুপারি ও জর্দার কৌটাগুলো স্তূপ করে রাখা অবস্থায় দেখা যায়।

অভিযান চলাকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. প্রণয় কান্তি দাশ এবং সহকারী পরিচালক ডা. বিনেন্দু ভৌমিক উপস্থিত ছিলেন।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, হাসপাতালের পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসম্মত পরিবেশ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। রোগীদের সেবার পরিবেশ সুন্দর ও পরিচ্ছন্ন রাখতে হাসপাতালের ভেতরে পান-সুপারি ও জর্দা খাওয়া এবং যত্রতত্র পানের পিক ফেলার বিরুদ্ধে কর্তৃপক্ষের এ উদ্যোগ চলমান থাকবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!