২০২৭ সালের হজযাত্রীদের টিকার জন্য..

প্রকাশ: 18 November 2026 । 18:47 | আপডেট: 18 November 2026 । 18:47

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

২০২৭ সালের হজযাত্রীদের মেনিনজাইটিস ও ইনফ্লুয়েঞ্জা টিকা দেওয়ার জন্য দেশের ৯০টি কেন্দ্রের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হজযাত্রীদের সৌদি সরকারের নির্দেশনা অনুযায়ী নির্ধারিত কেন্দ্র থেকে এসব টিকা নিতে হবে।

বুধবার (১৮ নভেম্বর) ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, হজযাত্রীদের টিকা গ্রহণের তারিখ পরবর্তী সময়ে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে। টিকা নিতে যাওয়ার সময় স্বাস্থ্য পরীক্ষার রিপোর্ট এবং হজ পোর্টাল (www.hajj.gov.bd) থেকে ই-হেলথ প্রোফাইল প্রিন্ট করে সঙ্গে আনতে হবে।

মন্ত্রণালয়ের প্রকাশিত তালিকায় দেশের ৬৪টি জেলার সিভিল সার্জন কার্যালয়কে টিকাকেন্দ্র হিসেবে রাখা হয়েছে। এ ছাড়া ঢাকা, গাজীপুর, কিশোরগঞ্জ, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, খুলনা, বগুড়া, দিনাজপুর, কুমিল্লা ও কক্সবাজারসহ বিভিন্ন স্থানের সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেও টিকা দেওয়া হবে।

টিকা গ্রহণ ও কেন্দ্রসংক্রান্ত তথ্য জানতে হজযাত্রীরা হজ কল সেন্টারের ১৬১৩৬ নম্বরে যোগাযোগ করতে পারবেন।

টিকাকেন্দ্রের পূর্ণাঙ্গ তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইট (www.mora.gov.bd) এবং হজ পোর্টালে (www.hajj.gov.bd) পাওয়া যাবে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!