শি জিনপিংয়ের আমন্ত্রণে চীনে পৌঁছেছেন..

প্রকাশ: 18 November 2026 । 17:35 | আপডেট: 18 November 2026 । 17:35

অনলাইন ডেস্ক

এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ত্রিপক্ষীয় বৈঠকে যোগ দিতে চীনে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার (১৮ নভেম্বর) ট্রাম্পকে বহনকারী বিমান চীনে অবতরণ করলে রানওয়েতে তাকে স্বাগত জানান চীনা প্রেসিডেন্ট শি জিনপিং।

জানা গেছে, বৃহস্পতিবার দক্ষিণ চীনের শেনজেনে অনুষ্ঠেয় ত্রিপক্ষীয় বৈঠকে পারমাণবিক নিরস্ত্রীকরণ, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, ইরান পরিস্থিতি ও আন্তর্জাতিক বাণিজ্য নিয়ে আলোচনা হতে পারে।

বেইজিং জানিয়েছে, ইরান ও ইউক্রেনের চলমান যুদ্ধ এবং গাজায় ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে বৈশ্বিক শান্তি ও নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় গুরুত্ব পাবে। চলতি বছর ট্রাম্প ও শি জিনপিংয়ের মধ্যে এটি হবে তৃতীয় সাক্ষাৎ।

বৈঠক প্রসঙ্গে ট্রাম্প বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ নিয়ে আলোচনা হবে। এ ক্ষেত্রে অনেক কিছু অর্জনের সুযোগ রয়েছে।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!