চরের ৩০০ পরিবার পেল দুর্যোগ..
প্রকাশ: 18 November 2026 । 14:09 | আপডেট: 18 November 2026 । 14:10
ফারুক হোসেন, ষ্টাফ করেসপন্ডেন্ট, গাইবান্ধা:-
গাইবান্ধা সদর, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নের ১০টি চরে বসবাসরত দরিদ্র ও অতিদরিদ্র ৩০০ পরিবারের মধ্যে দুর্যোগ সহনশীল উন্নত জাতের ভেড়া বিতরণ করা হয়েছে।
ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের আওতায় ফুলছড়ি ইউনিয়নের পারুল সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আতিকুর রহমান। বিশেষ অতিথি ছিলেন উপসহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মোস্তাকিম এবং ফ্রেন্ডশিপের এএসডি প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক দিবাকর বিশ্বাসসহ অন্যরা।
ভেড়া বিতরণের মাধ্যমে চরাঞ্চলের পরিবারগুলোর আয়বর্ধনের সুযোগ সৃষ্টি, সম্পদ গঠন এবং দুর্যোগকালীন বিকল্প জীবিকার সক্ষমতা বাড়বে বলে আশা করছেন আয়োজকরা।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.