রাজশাহীতে ভুলতথ্য, অপতথ্য ও তথ্য..

প্রকাশ: 18 November 2026 । 14:03 | আপডেট: 18 November 2026 । 14:03

“ ব্যুরো চীফ, রাজশাহী ”

সামাজিক যোগাযোগমাধ্যম ও ডিজিটাল প্ল্যাটফর্মে গুজব প্রতিরোধ এবং সঠিক তথ্য যাচাইয়ের বিষয়ে সচেতনতা তৈরিতে রাজশাহীতে ‘ভুলতথ্য, অপতথ্য ও তথ্য যাচাই’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার নগরীর রানিবাজার এলাকার একটি রেস্টুরেন্টের সভাকক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

​বরেন্দ্র ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডো)-এর উদ্যোগে আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী জেলা তথ্য অফিসের উপপ্রধান তথ্য অফিসার তৌহিদুজ্জামান।

​প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, বর্তমান তথ্যপ্রযুক্তির যুগে সঠিক তথ্যের পাশাপাশি ভুল ও অপতথ্য (মিসইনফরমেশন ও ডিসইনফরমেশন) খুব দ্রুত ছড়িয়ে পড়ছে। যাচাই-বাছাই ছাড়া যেকোনো তথ্য বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকতে হবে এবং সবাইকে তথ্য যাচাইয়ের (ফ্যাক্ট-চেকিং) প্রাথমিক কৌশলগুলো আয়ত্ত করতে হবে।

​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, রাজশাহী মহানগরীর বোয়ালিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুমা মুস্তারি। তিনি সাইবার অপরাধ ও গুজব ছড়ানোর আইনগত দিকগুলো তুলে ধরে বলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে গুজব বা অপতথ্য ছড়ানো একটি দণ্ডনীয় অপরাধ।

​সেমিনারে সভাপতিত্ব করেন বরেন্দ্র ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (বিডো)-এর নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম। প্রেজেন্টেশন উপস্থাপন করেন সাইফুল ইসলাম। ​সেমিনারে রাজশাহী নগরের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!