ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করা যাবে..

প্রকাশ: 14 November 2026 । 20:33 | আপডেট: 14 November 2026 । 20:33

অনলাইন ডেস্ক

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির ব্যবহার আরও বিস্তৃত করতে এবার ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্ট গুগলের এআই চ্যাটবট জেমিনির সঙ্গে যুক্ত করার সুবিধা চালু করেছে গুগল। এর মাধ্যমে ব্যবহারকারীরা নিজেদের আর্থিক লেনদেন ও খরচের বিষয়ে বিভিন্ন তথ্য ও পরামর্শ নিতে পারবেন।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম এনগ্যাজেটের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে জেমিনি ব্যবহারকারীরা তাঁদের ব্যাংক অ্যাকাউন্ট চ্যাটবটটির সঙ্গে যুক্ত করতে পারবেন। এতে অ্যাকাউন্টের তথ্য বিশ্লেষণ করে ব্যক্তিগত অর্থ ব্যবস্থাপনায় সহায়তা করবে জেমিনি। তবে এটি কেনাকাটা বা অর্থ লেনদেনের নির্দেশ দিতে পারবে না।

অ্যাকাউন্ট যুক্ত করার পর ব্যবহারকারীরা নিজেদের ব্যাংকিং কার্যক্রম সম্পর্কে জেমিনিকে বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। এমনকি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন ও অন্যান্য অতিরিক্ত খরচ শনাক্ত করে অর্থ সাশ্রয়ের উপায়ও জানতে পারবেন।

গুগলের দেওয়া উদাহরণ অনুযায়ী, কোনো নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মূল্য বেড়ে গেলে জেমিনি তা শনাক্ত করতে পারবে। পাশাপাশি নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরি, নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো) এবং সম্পদ বণ্টন (অ্যাসেট অ্যালোকেশন) নিয়ে বিশ্লেষণ ও গতিশীল চার্টও তৈরি করতে পারবে।

এ ছাড়া ছুটির দিনের ভ্রমণ ও অন্যান্য পরিকল্পনার জন্য বাজেট তৈরিতেও সহায়তা করতে পারে জেমিনি।

তবে ব্যক্তিগত আর্থিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ রয়েছে। এআই চ্যাটবটের ভুল তথ্য দেওয়ার সম্ভাবনা থাকায় আর্থিক সিদ্ধান্তের ক্ষেত্রে এর পরামর্শ যাচাই করা জরুরি।

গুগল জানিয়েছে, নতুন এ সুবিধার মাধ্যমে জেমিনি শুধু ব্যাংক অ্যাকাউন্টের তথ্য দেখতে পারবে। অর্থ স্থানান্তর, পরিচালনা কিংবা বিনিয়োগের কোনো ক্ষমতা দেওয়া হয়নি। এটি সম্পূর্ণ ঐচ্ছিক সুবিধা। ব্যবহারকারীরা নিজেদের সেটিংস থেকে ফিচারটি চালু বা বন্ধ করতে পারবেন।

ওয়েব ও মোবাইল—উভয় প্ল্যাটফর্মেই এ সুবিধা চালু করা হচ্ছে। এ ছাড়া ব্যবহারকারীদের আরও বিস্তারিত আর্থিক তথ্য ও বিশ্লেষণ দিতে ফিনটেক প্রতিষ্ঠান প্লেইডের সঙ্গে অংশীদারত্ব করেছে গুগল। তবে এ অংশীদারত্বের বিস্তারিত তথ্য এখনো প্রকাশ করেনি প্রতিষ্ঠানটি।

সূত্র: এনগ্যাজেট

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!