পরিচ্ছন্ন ঢাকা গড়তে যুক্ত হবেন..

প্রকাশ: 14 November 2026 । 20:15 | আপডেট: 14 November 2026 । 20:15

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে (অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা) সম্পৃক্ত করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

প্রতিমন্ত্রী বলেন, অভিজ্ঞতার ভিত্তিতে রাজধানীর ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে রাষ্ট্রীয়ভাবে ‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

তিনি জানান, রাজধানীকে পরিচ্ছন্ন ও সবুজ নগরী হিসেবে গড়ে তুলতে অঞ্চলভিত্তিক ২০টি কমিটি গঠন করা হয়েছে। এসব কমিটিতে বিভিন্ন দপ্তরের প্রতিনিধিরা রয়েছেন। কমিটিগুলো ইতোমধ্যে ১২০টি শিক্ষাপ্রতিষ্ঠান ও ১১২টি হাসপাতালসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেছে।

মেডিক্যাল বর্জ্য ব্যবস্থাপনায় আমিনবাজারে পৃথক একটি উইং করার পরিকল্পনা রয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। বর্তমানে ঢাকা দক্ষিণে এ ধরনের ব্যবস্থা থাকলেও ঢাকা উত্তরেও নতুন করে এ কার্যক্রম চালুর পরিকল্পনা নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, সরকারি কোয়ার্টারে সঠিকভাবে বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করা না হলে সংশ্লিষ্ট বাসিন্দাদের আবাসন বরাদ্দ বাতিল করা হবে।

ঢাকাকে অন্য কোনো দেশের শহরের আদলে গড়ে তোলার প্রতিশ্রুতি না দিয়ে একটি পরিচ্ছন্ন ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সরকার কাজ করছে বলেও জানান মীর শাহে আলম।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!