সরকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নে..

প্রকাশ: 14 November 2026 । 18:22 | আপডেট: 14 November 2026 । 18:22

“ ব্যুরো চীফ, রাজশাহী ”

ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু বলেছেন, বর্তমান সরকার শিক্ষা ব্যবস্থার ব্যাপক উন্নয়নের জন্য কাজ করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। শিক্ষাখাতেও সরকার সর্বোচ্চ বরাদ্দ দিয়েছে।

আজ শনিবার দুপুরে শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ২০২৬-২০২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণির নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী আরও বলেন, শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিতে সরকার খুব আন্তরিক। শিক্ষার্থীরা যাতে ভালোভাবে পড়াশোনা করতে পারে সেই পরিবেশ ফেরানো হচ্ছে। শিক্ষার্থীদের একমাত্র উদ্দেশ্য হবে পড়াশোনা। পড়াশোনা করে দেশ জাতি এবং সমাজের জন্য কল্যাণকর কাজ করা।

মিজানুর রহমান মিনু আরো বলেন, প্রতিষ্ঠানকে এগিয়ে নিয়ে যাওয়া এবং শিক্ষার পরিবেশ বজায় রাখা, প্রকৃত শিক্ষা অর্জন করা এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের দায়িত্ব । মেধাবীরা যেন সারা বিশ্বের অন্যান্য মেধাবীদের সমপর্যায়ে শুধু নয়, তাদেরকে কাভার করে আরও বেশি উন্নত হতে পারে, সেটাই আমাদের প্রচেষ্টা।

আমাদের শিক্ষার্থীরা সারা বিশ্বে বিভিন্ন বড় বড় প্রতিষ্ঠানে শিক্ষা অর্জন করছে এবং তারা খুবই সুনামের সঙ্গে তাদের উপযুক্ত স্থান অর্জন করেছে। শহীদ মামুন পুলিশ লাইন্স স্কুলে আমরা বড় একটি ভবন নির্মাণ করব। যার মধ্যে দিয়ে শিক্ষার পরিবেশ যেন উন্নত হবে। ইয়েলো বাসের জন্য চেষ্টা করা হবে। এই প্রতিষ্ঠানের সমস্যা আমাদের সবার সমস্যা। শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখার জন্য আমাদের সবার প্রচেষ্টা থাকবে। এর আগে তিনি শহীদ ডিআইজি মামুন মাহমুদসহ ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের পরিচালনা পরিষদের সভাপতি মোহাম্মদ ফয়েজুল কবিরের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক মো. এরশাদ আলী ঈশা।

অনষ্ঠানে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়। এছাড়াও আরও উপস্থিত ছিলেন, রাজশাহী মহানগর যুবদলের আহবায়ক শরিফুল ইসলাম জনি, পুলিশ লাইন স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. ইয়াকুব আলী, আরএমপির অন্যান্য কর্মকর্তাবৃন্দ ও শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!