বীর মুক্তিযোদ্ধা আবদুস সালামকে হৃদয়ে..

প্রকাশ: 14 November 2026 । 13:26 | আপডেট: 14 November 2026 । 18:29

ষ্টাফ করেসপন্ডেন্ট:-

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক নির্বাচিত হওয়ায় তাঁকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে হৃদয়ে পতাকা ২ মার্চের নেতৃবৃন্দ।

এ সময় সংগঠনের উপদেষ্টা এস এম শামসুল আলম নিক্সন, সভাপতি কবি সাহানা সুলতানা এবং সাধারণ সম্পাদক মো. মঞ্জুর হোসেন ঈসা তাঁকে শুভেচ্ছা জানান।

নেতৃবৃন্দ আগামীতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র পদে সরাসরি নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আশাবাদ ব্যক্ত করেন। তাঁরা বলেন, প্রশাসক হিসেবে আবদুস সালামের উন্নয়নমূলক কর্মকাণ্ড তাঁদের আশাবাদী করেছে। ভবিষ্যতে জনগণের ভোটে মেয়র নির্বাচিত হলে তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা ও সততার মাধ্যমে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে দেশের একটি মডেল প্রতিষ্ঠানে পরিণত করতে পারবেন বলে তাঁরা আশা করেন।

এদিকে, ঢাকা বিশ্ববিদ্যালয় সাইক্লিং ক্লাবের সভাপতি তাওহীদুর রহমান ও সাধারণ সম্পাদক সাইদ মাহমুদ হৃদয়ে পতাকা ২ মার্চের সাধারণ সম্পাদক এবং বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতির চেয়ারম্যান মো. মঞ্জুর হোসেন ঈসাকে সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা উপহার প্রদান করেন।

কেন্দ্রীয় শহীদ মিনারে জলবায়ু ন্যায়বিচার ও ঐতিহাসিক ক্ষয়ক্ষতির ন্যায্য ক্ষতিপূরণের দাবিতে আয়োজিত সাইকেল র‌্যালি শেষে তাঁর হাতে এ উপহার তুলে দেওয়া হয়। এ সময় অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!