রমজানের ১০ পণ্য আমদানিতে ৯০..
প্রকাশ: 11 November 2026 । 19:25 | আপডেট: 11 November 2026 । 19:25
ষ্টাফ করেসপন্ডেন্ট:-
রমজান মাসে বাজার স্থিতিশীল রাখতে ১০ ধরনের পণ্য আমদানিতে ব্যবসায়ীদের ৯০ দিনের মধ্যে মূল্য পরিশোধের সুযোগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। পণ্যগুলোর মধ্যে রয়েছে চাল, চিনি, সয়াবিন তেল, খেজুর ও বিভিন্ন ধরনের মসলা।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংক একটি প্রজ্ঞাপন জারি করেছে। নতুন নির্দেশনা আগামী ১৫ মার্চ পর্যন্ত কার্যকর থাকবে।
চাঁদ দেখা সাপেক্ষে ২০২৭ সালের ৮ ফেব্রুয়ারি পবিত্র রমজান মাস শুরু হওয়ার কথা রয়েছে। এ মাসে এসব পণ্যের চাহিদা তুলনামূলকভাবে বেড়ে যায়। বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে এ উদ্যোগ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
সংশ্লিষ্ট ব্যবসায়ীরা মনে করেন, বাজারে এ উদ্যোগের ইতিবাচক প্রভাব নিশ্চিত করতে হলে আমদানি পণ্যের কর কাঠামোও যৌক্তিকভাবে বিন্যস্ত করা প্রয়োজন। তাঁদের মতে, রমজানে বেশি ব্যবহৃত পণ্য আমদানিতে ১৫ থেকে ৬০ দিন সময় লাগে। পণ্য কোন দেশ থেকে এবং কোন পথে আমদানি করা হচ্ছে, তার ওপর এ সময় নির্ভর করে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.