শ্রীমঙ্গলের বাইক্কা বিলে ৩০০টি মাছ..
প্রকাশ: 2 August 2023 । 22:38 | আপডেট: 2 August 2023 । 22:38
আতাউর রহমান কাজল, ব্যুরো চীফ,সিলেটঃ
শ্রীমঙ্গলের প্রসিদ্ধ বাইক্কা বিলে পোনা মাছ শিকার বন্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। আজ বুধবার (২ আগস্ট) দুপুরে এই অভিযান পরিচালনা করা হয়।
বাইক্কা বিল এলাকায় অভিযান পরিচালনা করে আনুমানিক ৩০০টি ফিক্সড ইঞ্জিন (যা স্থানীয়ভাবে কিরন মালা নামে পরিচিত এক ধরনের মাছ ধরার ফাঁদ) জব্দ করা হয়। পরে ফাঁদগুলোকে বাইক্কা বিলের পাড়ে ধংশ করা হয়।
অভিযান পরিচালনা করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্ধীপ তালুকদার। এ সময় তার সাথে ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির।
ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ তালুকদার জানান, বাইক্কা বিলে পোনা মাছ শিকার বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।
প্রকাশকঃ সানজিদা রেজিন মুন্নি।
সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।
ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।
মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭
মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com
ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.