দুমকীতে বর্ণাঢ্য র‌্যালির মধ্য দিয়ে..

প্রকাশ: 8 November 2026 । 17:57 | আপডেট: 8 November 2026 । 17:57

মোঃ জসীম উদ্দিন, দুমকি করেসপন্ডেন্ট, পটুয়াখালীঃ

যথাযথ উৎসাহ-উদ্দীপনা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে পটুয়াখালীর দুমকীতে ঐতিহাসিক জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে উপজেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়।

রবিবার (৮ নভেম্বর ২০২৬) বিকেল ৩টায় আয়োজিত এ র‌্যালিতে উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি ও এর অঙ্গসংগঠনের শত শত নেতাকর্মী স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।
র‌্যালিতে নেতৃত্ব দেন সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মতিউর রহমান দিপু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইব্রাহিম হাওলাদার, পাংগাশিয়া ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক মো. ফেরদৌস আলম, উপজেলা যুবদলের সভাপতি জাকির আলম মিলন এবং সাধারণ সম্পাদক মো. জাহিদুল ইসলাম রুবেল।

এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান লাল মিয়া, সহ-সভাপতি মো. সাইদুর রহমান খানসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

র‌্যালিটি দুমকী উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় নেতাকর্মীদের বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো রাজপথ।

র‌্যালি শেষে আয়োজিত সংক্ষিপ্ত সমাবেশে নেতৃবৃন্দ জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের ঐতিহাসিক তাৎপর্য তুলে ধরেন। বক্তারা বলেন, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষা এবং গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ৭ই নভেম্বরের চেতনা আমাদের চিরকাল অনুপ্রেরণা জোগাবে। এ সময় তারা যেকোনো মূল্যে দলীয় ঐক্য বজায় রেখে দেশের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

উপদেষ্টা সম্পাদকঃ রোমান চৌধুরী।

প্রকাশকঃ  সানজিদা রেজিন মুন্নি।

সম্পাদকঃ কামরুজ্জামান বাঁধন।

ব্যবস্থাপনা সম্পাদকঃ মোঃ জাহাঙ্গীর আলম।

মোবাইলঃ ০১৭১১-৯৫৭২৬৩, ০১৭১২-৮৩১৪৪৭

মেইলঃ rhbnews247@gmail.com, CC: rhbnews.nd@gmail.com

ঢাকা অফিসঃ ২০৩/এ পশ্চিম নাখালপাড়া, তেজগাঁও , ঢাকা -১২১৫.

error: Content is protected !!